বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম  সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা: গ্রে প্তা র কৃ ত দুই আ সা মী কে রি মা ণ্ড শেষে আদালতে সাতক্ষীরায় শিশুদের সুরক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রা ণ গে ল তরুণের সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় স ড় ক দু র্ঘ ট না রো ধে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইউপি সদস্যের নেতৃত্বে শ্যামনগরে পুলিশের ওপর হা ম লা চালিয়ে আ সা মি ছি ন তা ই

কলারোয়া পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র পদে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মজনু চৌধুরী

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৫১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মেয়র পদের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী ওরফে মজনু চৌধুরী অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তিনি নির্বাচনের এক দিন আগে শুক্রবার সকাল ১০ টায় কলারোয়া রুপালী ব্যাংক সংলগ্ন তার নির্বাচনী কার্যালয়ে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষনা দেন। এনিয়ে কলারোয়া পৌরসভায় মেয়র পদে মোট ৫ জনের মধ্যে তিন জন প্রার্থী মাঠে রয়েছেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, দলের আদর্শ মেনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের অনুরোধে তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বুলবুলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছেন।

তিনি আরো বলেন, তিনি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আছেন এবং আওয়ামীলীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামসহ দলের উর্দ্ধতন নেতৃবৃন্দের পরামর্শে তিনি নিজ ইচ্ছায় ৩০ জানুয়ারীর নির্বাচন থেকে মেয়র পদে তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এ সময় তিনি সকলকে নৌকা প্রতিকের প্রার্থী মনিরুজ্জামান বুলবুলকে ভোট দেওয়ার আহবান জানান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগর সহ-সভাপতি বিএম নজরুল ইসলাম, জেলা আওয়াশীলীগের দফতর সম্পাদক হারুনার রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন, উপজলা আওয়ামীলীগ সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, এর আগে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক মেয়র আক্তারুল ইসলাম তার স্ত্রী নার্গিস আক্তারকে সমর্থন জানিয়ে গত ১৮ জানুয়ারী তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি গত ২৭ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় বর্তমান জেল হাজতে রয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!