বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

সাতক্ষীরায় বিদায় সংবর্ধনায় কাঁদলেন এবং কাঁদালেন প্রধান শিক্ষক রেজাউল করিম

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৫০৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম’র অবসরজনিত বিদায় সংবর্ধনা ও বিদ্যালয়ের তিনতলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, ছাত্র-ছাত্রীর সমন্বয়ে আয়োজিত বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান (হবি)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “ ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম’র অবসর জনিত বিদায় আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। বিদায়টা খুবই কষ্টের ও বেদনার। ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিঃসন্দেহে একজন ভাল মানুষ। এই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীর অশ্রুসিক্ত নয়ন তার প্রমান।’

বিদায় সংবর্ধনা ও বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, পিটিআই সুপার এস.এম রাউফার রহিম ও সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গণি, জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুল ইসলাম প্রমুখ। “ফুল, ভালবাসা ও উপহার এবং শিক্ষক/শিক্ষার্থী ও গ্রামবাসীর অশ্রুসিক্ত বেদনার মধ্য দিয়ে চাকুরীর অবসরজনিত বিদায় নিলেন ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম। শিক্ষকতা জীবনে অনন্য অবদানের সুফল ও ভাল কর্মের পুরস্কার। তার এ ব্যতিক্রমধর্মী বিদায় অনুষ্ঠাটি চির স্মরনীয় হয়ে থাকবে এবং অন্য শিক্ষকদের অনুপ্রেরণা যোগাবে। তিনি শিক্ষকতার জীবনের দীর্ঘ ২৭ বছর ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ব্যাংকার আনারুল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!