বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

পাটকেলঘাটায় তুচ্ছ ঘটনায় ২ বোনকে কুপিয়ে জখমের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটায় তুচ্ছ ঘটনায় ২ বোনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এক চাতাল ব্যবসায়ীর বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা পাটকেলঘাটার নগরঘাটা এলাকার গফফার মোড়ল মারা গেছেন বহু বছর আগে। মৃত্যুর পর তার স্ত্রী দুই কন্যা সন্তান নিয়ে অতিকষ্টে অন্যর বাড়িতে কাজ করে, গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি বাড়ির পাশে ৪ কাঠা জমি ক্রয় করে চাতাল ব্যবসায়ী ইসমাইল সরদার। সেখানে তিনি ধানের পাতা রোপন করেন। ১৭ জানুয়ারি বাড়িতে কেউ না থাকায় তাদের গরু উল্লেখিত ইসমাইল সরদারের জমিতে লাগানো পাতা খেয়ে ফেলে। এসময় ইসমাইল গরুটি নিয়ে ২ দিন আটক রেখে পরে ছেড়ে দিলেও ১৯ জানুয়ারি তার কর্মচারী মাতিনসহ ১৫/১৬ জন সংঘবদ্ধ লোকজন দিয়ে মৃত. গফফারের বাড়িতে হামলা চালায়। এসময় বেড়াতে আসা বড় কন্যা ৩ সন্তানের জননী নাজমুন নাহার এবং তার ছোট কন্যা নাসরিন নাহারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। মারপিট করে তাদের বৃদ্ধা মাতাকেও। এতে নাসরিন নাহারের মাথায় ১৯টি সেলাই দিতে হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমান মারাত্মক আহত অবস্থায় ২ বোন সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসকাধীন রয়েছেন। এঘটনায় ভুক্তভোগী বিধবা বলেন, আমাদের বাড়িতে কোন পুরুষ নেই। যে কারণে ইসমাইলের মৃত ব্যক্তিরা এভাবে মারপিটসহ অত্যাচার করে যাচ্ছে। তিনি এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!