বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

কালিগঞ্জে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র ও সহায়ক উপকরণ বিতরণ

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৩০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতার এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিষ্ঠানের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র, আই.জি.এ ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক কর্তৃক প্রতিষ্ঠিত এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে (এন.ডি.ডি) ২১ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় শীতবস্ত্র ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্জ মো: আনিছুজ্জামান (খোকন)।

এমজেএফ সংস্থার নির্বাহী পরিচালক মো: আজহারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার নবাগত নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম হঠাৎ জরুরি অফিসিয়াল কাজের ব্যস্ততায় অনুপস্থিত থাকলেও সম্মানিত অতিথি হিসেবে বিদ্যালয়ের কর্মকর্তা ও অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার মো: মকবুল হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: তারিকুল ইসলাম, সমাজসেবক মো: সাইদুল ইসলাম সরদার, প্রভাষক ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন), সমাজসেবক আবু খালেক, বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন, কর্মকর্তা ও শিক্ষক মো: মোহর আলী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম, সমাজসেবক মো: ইব্রাহীম খলিল, বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল্লাহ পারভেজ সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক ও এম জে এফ সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি ও এম জে এফ এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, দাতা এবং খুলনা সিটি মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা:এস এম আব্দুল ওহাব, সিটি মেডিকেল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের অধ্যাপক ডা: আব্দুল মালেক খান কর্তৃক অনুদান হিসেবে প্রাপ্ত কম্বল ও অর্থ প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন অতিথিবৃন্দ। আয়বর্ধক কাজের জন্য ১০ হাজার টাকা করে প্রাপ্ত বিভিন্ন ক্যাটাগরির অত্র বিদ্যালয়ের প্রতিবন্ধী ৩ জন শিক্ষার্থী যথাক্রমে মাহিম হোসেন, তামিম হোসেন ও নাঈম হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!