বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় আদালত চত্বর থেকে হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আ সা মি প লা য় ন, কয়েক ঘণ্টা পর ফের গ্রে প্তা র গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদে, ঝুঁকিতে শিক্ষার্থীরা কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সাংগঠনিক মাস-২৬ উপলক্ষ্যে সমাপনী আলোচনা সভা

ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে স্থাপনা থাকায় রোগী ও স্বজনদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন হাসপাতালে প্রবেশ ও বের হতে সমস্যায় পড়ছে বলে অভিযোগ করেছেন রোগী ও স্বজনরা।
স্থানীয়রা জানান, হাসপাতালের প্রধান প্রবেশপথটি রোগী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ফটকের সামনে  কতিপয় ব্যক্তি দোকানঘর করায় পথটি সংকুচিত হয়ে পড়েছে। এছাড়া প্রায়‌ই ওইসব দোকানের সামনে খরিদ্দারের বসার জন্য চেয়ার রাখায় আর‌ও ভোগান্তিতে পড়ে তারা। এতে রোগী  নিয়ে আসা স্বজনদের পাশাপাশি বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।এদিকে হাসপাতালের পুরাতন ভবনের নীচে রাতদিন ছাগল গরুর বিশ্রামাগার বলেও জনশ্রুতি রয়েছে।
রোগী ও স্বজনদের দাবি, হাসপাতালের প্রধান ফটকের সামনে থাকা স্থাপনাটি দ্রুত অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করা হলে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের ভোগান্তি কমবে। একই সঙ্গে জরুরি রোগী পরিবহনের বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালের প্রবেশপথ সবসময় বাধামুক্ত রাখার দাবি জানান তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!