বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় আদালত চত্বর থেকে হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আ সা মি প লা য় ন, কয়েক ঘণ্টা পর ফের গ্রে প্তা র গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদে, ঝুঁকিতে শিক্ষার্থীরা কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সাংগঠনিক মাস-২৬ উপলক্ষ্যে সমাপনী আলোচনা সভা

শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৭) ও মুশফিক উর রহমান (১৭)। 
শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ তারা এই মনোনয়ন পেয়েছেন। সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান সাতক্ষীরা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। সুদীপ্ত দেবনাথ শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথের সন্তান এবং মুশফিক- উর-রহমান শহরের কলেজ রোডের মুনজিতপুর এলাকার বাসিন্দা আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এবং সুজনের জেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল ও বারছাতুন নেছা লাভলী দম্পতির বড় সন্তান।
উল্লেখ্য, নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।
গত চার বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করছেন সুদীপ্ত ও মুশফিক। তারা বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রামীণ ও অনলাইন দুই মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে কাজ করছেন। তাদের উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং অনেক পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।
সুদীপ্ত ও মুশফিক অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকার সম্পর্কিত বার্তা পৌঁছে দিয়েছেন। একইসঙ্গে মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছেন। যেখানে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা ও শিক্ষার প্রতি উৎসাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও কাজ করতে চাই।
মনোনয়ন প্রসঙ্গে মুশফিক উর রহমান বলেন,” আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কারে মনোনীত হতে পেরে আমি উচ্ছসিত ও আনন্দিত। 
ভবিষ্যতেও শিশুদের অধিকার নিয়ে আরো কাজ করছে চাই। এই মনোনয়ন আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!