প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৮:৫৭ পি.এম
ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন

খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে স্থাপনা থাকায় রোগী ও স্বজনদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন হাসপাতালে প্রবেশ ও বের হতে সমস্যায় পড়ছে বলে অভিযোগ করেছেন রোগী ও স্বজনরা।
স্থানীয়রা জানান, হাসপাতালের প্রধান প্রবেশপথটি রোগী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ফটকের সামনে কতিপয় ব্যক্তি দোকানঘর করায় পথটি সংকুচিত হয়ে পড়েছে। এছাড়া প্রায়ই ওইসব দোকানের সামনে খরিদ্দারের বসার জন্য চেয়ার রাখায় আরও ভোগান্তিতে পড়ে তারা। এতে রোগী নিয়ে আসা স্বজনদের পাশাপাশি বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।এদিকে হাসপাতালের পুরাতন ভবনের নীচে রাতদিন ছাগল গরুর বিশ্রামাগার বলেও জনশ্রুতি রয়েছে।
রোগী ও স্বজনদের দাবি, হাসপাতালের প্রধান ফটকের সামনে থাকা স্থাপনাটি দ্রুত অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করা হলে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের ভোগান্তি কমবে। একই সঙ্গে জরুরি রোগী পরিবহনের বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালের প্রবেশপথ সবসময় বাধামুক্ত রাখার দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.