খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ‘২৬) সকালে উপজেলা কমপ্লেক্স ভবনের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি এমপি।
তিনি তার বক্তব্যে মাদক নির্মূল, সন্ত্রাস দমন, সনাতনীদের শারদীয় দূর্গা পূজা নির্বিগ্নে উদযাপন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার লক্ষ্যে প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা দেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল কবির, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান, উপজেলা বিএনপি সদস্য সচিব সরদার আব্দুল মালেক প্রমুখ।
এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার শান্তি-শৃঙ্খলা ও সম্প্রতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান জানানো হয়।