বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফুর মায়ের দাফন সম্পন্ন শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী গোপালগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃত্বে আহসান হাবিব টুটুল কে ঘিরে বঞ্চিত নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা সাতক্ষীরা কমিউনিটির ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন:  উম্মে ফুয়ারা রানি সভাপতি ও জাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত  তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের সভা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সাতক্ষীরায় অনুষ্ঠিত সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিত মতবিনিময় সভা সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদের সাথে উন্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, গোপালগঞ্জের আয়োজনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ‘২৬) জেলা প্রশাসন স্কুল ও কলেজ, গোপালগঞ্জ মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ-জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমীন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান বলেন শিক্ষিত জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন সতেজ রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমানে শিক্ষার্থীরা অভিভাবকদের অসচেতনতায় মাত্রাতিরিক্ত হারে মুঠোফোনে আসক্ত হয়ে পড়ছে। মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে লেখাপড়া দূরে সরে যাচ্ছে সমাজে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে ধাবিত হচ্ছে। অভিভাবক হিসেবে আমাদের প্রত্যেককে তাদের সন্তানের প্রতি অধিক মনোযোগী হতে হবে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও শরীর চর্চার কোন বিকল্প নেই। আর এই খেলাধুলাকে আকর্ষণীয় করে তুলতে প্রতিযোগিতার কোন বিকল্প নেই। প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তার বক্তব্যে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, নিয়মিত খেলাধুলা কেবল শরীরকে সুস্থ ও রোগব্যাধিমুক্ত রাখে না, বরং শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক অবসাদ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠের খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ এবং সুদৃঢ় সুশৃঙ্খল ঐক্য গড়ে ওঠে। তিনি আরো বলেন, খেলাধুলা মানুষকে মাঠের প্রতিটি মুহূর্তে যেমন আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে, ঠিক তেমনি বাস্তব কর্মজীবনেও চরম পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়। প্রতিযোগিতা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অভিনন্দন জানান।

এ সময় জেলার ক্রীড়ামোদী সুধীজন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!