মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফে লে নি ধ ন, ২০ লক্ষাধিক টাকার ক্ষ তি র মুখে মৌচাষি ঢাবি সাংস্কৃতিক সংসদের শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দ খ ল, ভাং চু র ও লু ট পা টে র প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান  সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল

✍️খন্দকার আনিছুর রহমান তাজু📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার (১৪ সেপ্টেম্বর ‘২৬) বেলা ১১ টায় শহরের পলাশপোল নারকেলতলা এলাকায় এ সভার আয়োজন করা হয়।  
হুগলি বেকারির স্বত্ত্বাধিকারী শেখ শফিউল্লাহ মনির সভাপতিত্বে জেলার ৫৫ জন বেকারি মালিক উপস্থিত ছিলেন । 
সভাপতির বক্তব্যে শেখ শফিউল্লাহ মনি বলেন, সাতক্ষীরা জেলায় প্রায় ৭০টি বেকারি আছে। কিন্তু বেকারি মালিক সমিতির দীর্ঘদিন কমিটির কোন কার্যক্রম না থাকায় এই সমিতি থমকে গেছে। এজন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে বেকারি মালিক সমিতি জেলার একটি শক্তিশালী সমিতি গড়ে তোলার আহ্বান জানান। 
আলোচনা সভার পর সকল মালিকদের সম্মতিতে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে হুগলি বেকারির স্বত্ত্বাধিকারী শেখ শফিউল্লাহ মনিকে সভাপতি, ভিআইপি বেকারির মালিক রবিউল ইসলামকে সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়া  সঞ্চয় সাহাকে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক সবিজুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক আব্দুল গফ্ফার, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম ও  রবিউল ইসলামকে দপ্তর সম্পাদক করা হয়। এছাড়া কার্যকরী সদস্যরা হল, রফিকুল ইসলাম, মুজিবর রহমান, মিনারুল ইসলাম, আব্দুস সাত্তার ও আলতাফ হোসেন।    
এছাড়াও আলহাজ্ব আব্দুস সালাম, আবুল কালাম, আক্তারুজ্জামান, আনন্দ কুমার, আসাদ ও কবিরুল ইসলামকে উপদেষ্টা করা হয়। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!