সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

তালায় গৃহবধূকে ধ র্ষ ণে র অ ভি যো গে নারীসহ গ্রে প্তা র ২

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় একটি ভাড়া বাসায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট ‘২৬) খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো কপিলমুনি এলাকার কাশিমনগর গ্রামের দেবব্রত বিশ্বাসের পুত্র অনুপম কুমার বিশ্বাস ওরফে অনুপ (৩৬) এবং একই গ্রামের সত্যজিৎ হালদারের স্ত্রী শিপ্রা বিশ্বাস (৩২)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, চিকিৎসার নামে তালা উপজেলার মোবারকপুর এলাকার একটি ভাড়া বাসায় এনে খুলনার কয়রা উপজেলার ঘুঘরাকাটি গ্রামের গৃহবধূ (৪০)-কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়। মামলার পর থেকে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় রবিবার কপিলমুনি এলাকায় অভিযান চালিয়ে অনুপ কুমার বিশ্বাস ও শিপ্রা বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে পুলিশ।

তালা থানার ওসি (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। আরেক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর সিদ্দীক দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ডাক্তার দেখানোর কথা বলে বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাতে ঐ নারীকে তালা উপজেলার মোবারকপুর এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে তাকে কৌশলে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। উক্ত ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার (১৪ আগস্ট) তালা থানায় একটি মামলা দায়ের করে (যার মামলা নং ১০)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!