বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে মিডিয়া ওরিয়েন্টেশন

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের লক্ষ্যে ‘Her Vote, Her Seat’ শীর্ষক জাতীয় ক্যাম্পেইনের আওতায় দিনব্যাপী মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট ‘২৬) বেলা ১১ টায় অগ্রগতি সংস্থার রিসোর্টে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। UN Electoral Assistance Programme (DRIP/BALLOT)-এর সহযোগিতায় এবং UN Women-এর কারিগরি সহায়তায় JAAGO Foundation Trust ও WADA BD যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
ওয়াদার প্রোগ্রাম অর্গানাইজার মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল।
ওরিয়েন্টেশনে প্রশিক্ষক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘Her Vote, Her Seat’ ক্যাম্পেইনের অফিসার ও WADA-এর ফোকাল পার্সন মো. আল-আমীন সরদার, সাতক্ষীরা এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সহকারী অধ্যাপক পাল শুভাশিস, ‘Her Vote, Her Seat’ ক্যাম্পেইনের JAAGO Foundation Trust-এর প্রজেক্ট কোঅর্ডিনেটর শামসুন নাহার এবং অ্যাডভোকেট শেলিনা আক্তার শেলি।
এতে গণমাধ্যমকর্মী, স্থানীয় নেতা, রোল মডেল, ক্যাম্পেইন স্পোকসপারসন, যুব প্রতিনিধি, কমিউনিটি স্টেকহোল্ডার, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
ওরিয়েন্টেশনে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ বৃদ্ধি, জেন্ডার-সংবেদনশীল ও দায়িত্বশীলভাবে সংবাদ ও বার্তা প্রচার, অনলাইন হয়রানি ও ভুল তথ্য মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন ক্যাম্পেইন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য ও সুযোগের সমান প্রবেশাধিকার, রাজনীতিতে নারীর দৃশ্যমান উপস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অর্থবহ ভূমিকা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে নারীর ইতিবাচক কর্মকাণ্ড ও নেতৃত্বের গল্পগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরলে সমাজে নারীর রাজনৈতিক অংশগ্রহণের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে।
অংশগ্রহণকারীরা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে গণমাধ্যম, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আয়োজকরা জানান, নারীর রাজনৈতিক অংশগ্রহণকে শুধু সংখ্যা বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ না রেখে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে তাদের অর্থবহ ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাই ‘Her Vote, Her Seat’ ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!