শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটায় আল-খিদমাহ্ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তানের উ চ্ছে দে র পা য় তা রা র প্র তি বা দে মানববন্ধন ডুমুরিয়ার আমভিটা বাজারে আইন কানুনের প্রতি বৃ দ্ধা ঙ্গু লি দেখিয়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে পাউবোর জমিতে ইমারত নির্মাণ কালিগঞ্জে বিএনপি’র উদ্যোগে গণঅভ্যুথন দিবসের ২য় বছর উদযাপনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১

ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অ প সা র ণ স্বেচ্ছাশ্রমে

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়ায় আলী আসগর লবি এমপির নির্দেশনায় তিন বিলের পানি নিষ্কাশন স্বাভাবিক করতে স্লুইস গেটের পলি ও আবর্জনা স্বেচ্ছাশ্রমে অপসারণের উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা।
দীর্ঘদিন ধরে পলি জমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয়। এতে কৃষি জমি, বসতবাড়ি ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে গেটের পলি অপসারণ শুরু করেছেন।
‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের ভায়নার বিল,কুড়িবিল ও বড় বিলের পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত বড়বিল স্লুইস গেটটির মুখে দীর্ঘদিন ধরে পলি ও বিভিন্ন ধরনের আবর্জনা জমে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাত হলে পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় বিলসংলগ্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। এ অবস্থায় কোনো সরকারি বরাদ্দ বা প্রকল্পের অপেক্ষায় না থেকে বিএনপি নেতা মিজানুর রহমান লিটনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে গেটের পলি ও আবর্জনা অপসারণে এগিয়ে আসেন।
মঙ্গলবার (০৪ আগষ্ট ‘২৬) সকালে স্লুইস গেটের মুখে দুই শতাধিক স্বেচ্ছাশ্রমের উদ্যোগে পলি অপসারণে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি তিন বিলের পানি দ্রুত নিষ্কাশনের পথ সুগম হবে বলে আশা করছেন এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সরদার আঃ গণি, বিএনপি নেতা মহসিন দফাদার,শহিদুল মোল্লা, খোদা বক্স শেখ, এরশাদ আলী শেখ, শফিকুল ইসলাম, শাহাজাহান খান, জনি সরদার,মিজানুর রহমান সহ অনেকে। স্থানীয়রা জানান, স্লুইস গেটটি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় সংস্কার করা হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!