
সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ আগস্ট '২৬) সকাল ৮টা ১৩ মিনিটে উপজেলার বারুইহাটি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষা বিস্তার, দ্বীনি শিক্ষা প্রসার এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় তালা ফাজিল আলিয়া মাদ্রাসা ও তালা মহিলা দাখিল মাদ্রাসা। এছাড়া তিনি নাংলা পি.এস.জে. ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।
সোমবার বাদ আসর তালা ফাজিল আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর ছেলে মাওলানা আবদুল্লাহ জানাজায় ইমামতি করেন। জানাজায় বিপুল সংখ্যক আলেম-ওলামা, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বারুইহাটি গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহামুদুল হক।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.