প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ৯:৩৫ পি.এম
ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বি ক্ষো ভ মি ছি ল ও প্র তি বা দ সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপী জামায়াত এনসিপির নৈরাজ্য সৃষ্টি, সিনিয়র নেতাদের নিয়ে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য ও জেলা বিএনপি'র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০২ আগষ্ট '২৬) সন্ধ্যায় মিছিলটি চুকনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালাম। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক।
আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বিএম হাবিবুর রহমান হবি।
বক্তব্য রাখেন বিএনপির নেতা হাসানুজ্জামান মোড়ল, রুহুল আমীন বিশ্বাস, রমেন রায়, আবু শাহামা, কবির হাসান ডবলু, শেখ কামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, শেখ মফিজুল ইসলাম, দেবব্রত রায়, মাহামুদুল কালাম মিতু, সিরাজুল ইসলাম শেখ, কামরুল ইসলাম মোড়ল, মাহাবুবুর রহমান, তামিম শেখ, ইভান গাজী, সাকিব হাসান, বক্কার মোল্লা, মনিরুল ইসলাম, সরদার আবুল কালাম, আব্দুল কালাম মহলদার, শেখ হাবিবুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.