
সাতক্ষীরার তালা উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি তালা উপশাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং সেবার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই '২৬) সকাল ১১টায় এ উপলক্ষে পূবালী ব্যাংক তালা উপশাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তালা ভদ্র সুপার মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে গ্রাহকদের অংশগ্রহণে ক্যাশলেস সেবার গুরুত্ব ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি তালা উপশাখার শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি পাটকেলঘাটা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. তিতুমীর রহমান।
অনুষ্ঠানে অতিথি ও গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক আকবর হোসেন,কামরুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক তালা উপশাখার অফিসিয়াল এডিসি মো. আখতারুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার তপন গায়েন, সিনিয়র অফিসার রেজানুল ইসলাম, সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ রুবেল পারভেজ, ডেপুটি জুনিয়র অফিসার মো. হাবিবুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.