রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অ ভি যা ন, তিন প্রতিষ্ঠানের ৪৫ হাজার টাকা জ রি মা না ডুমুরিয়ায় শ্বশুর শাশুড়ির হা ম লা য় প্রবাসীর স্ত্রী-শালিকা আ হ ত  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির সভা সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবি’র অ ভি যা নে প্রায় পঁচিশ লক্ষ টাকার চো রা চা লা নী মালামাল জ ব্দ আশাশুনির খোলপেটুয়া বেড়িবাঁধে ভয়াবহ ফাটল: প্লাবনের আশঙ্কায় ২০ গ্রামের মানুষ ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের পৃথক অ ভি যা নে দুই ব্যক্তির জে ল-জ রি মা না সাতক্ষীরার বিনেরপোতা শ্মশানঘাট সংলগ্ন বেতনা নদীর বাঁধ ভাঙন, পাউবোসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন  সাতক্ষীরায় ডিসির নেতৃত্বে খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু হাইকোর্টের স্ট্যাটাসকোকে পুঁজি করে মাছের ঘেরে হা ম লা র অ ভি যো গ, লাখ টাকার ক্ষ তি

ছাত্রশিবিরের উদ্যোগে শহীদ আসিফের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালন

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই আন্দোলনের ১৮ জুলাই ঢাকার নর্দান ইউনিভার্সিটিতে শহীদ হওয়া এবং সাতক্ষীরা জেলার প্রথম শহীদ আসিফের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে তাঁর কবর জিয়ারত, দোয়া, মোনাজাত এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই ‘২৬) আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সভাপতি মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে জেলা ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, অফিস সম্পাদক নাহিদ হাসান, অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, মাদ্রাসা সম্পাদক আনিসুর রহমান, জেলা সদস্য রোকনুজ্জামান, দেবহাটা দক্ষিণ শাখার সাবেক সভাপতি আশিকুজ্জামান, কালিগঞ্জ পূর্ব শাখার সভাপতি শরিফুল ইসলাম, দেবহাটা দক্ষিণ শাখার সাবেক সেক্রেটারি মারুক হাসান, কালিগঞ্জ উত্তর শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, কালিগঞ্জ উত্তর শাখার অফিস সম্পাদক নাঈম হাসান এবং কালিগঞ্জ পূর্ব শাখার অফিস সম্পাদক আসিফ বিল্লাহ।

অনুষ্ঠানে শহীদ আসিফের পিতা ও ছোট ভাইসহ অর্ধশতাধিক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি উপস্থিত ছিলেন। জেলা সভাপতি মো. জুবায়ের হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শহীদের ছোট ভাইয়ের পড়ালেখাসহ পরিবারের সার্বিক অবস্থার বিষয়ে জানতে চান।

এ সময় জেলা সভাপতি মো. জুবায়ের হোসেন বলেন, “শহীদ আসিফ ভাই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর এই আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি জনশক্তি অতীতের মতো ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে, ইনশাআল্লাহ। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, শহীদদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রশিবির অতীতের ধারাবাহিকতায় গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।

শেষে শহীদ আসিফের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহ তাআলার কাছে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!