
২০২৪ সালের জুলাই আন্দোলনের ১৮ জুলাই ঢাকার নর্দান ইউনিভার্সিটিতে শহীদ হওয়া এবং সাতক্ষীরা জেলার প্রথম শহীদ আসিফের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে তাঁর কবর জিয়ারত, দোয়া, মোনাজাত এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই '২৬) আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সভাপতি মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে জেলা ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, অফিস সম্পাদক নাহিদ হাসান, অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, মাদ্রাসা সম্পাদক আনিসুর রহমান, জেলা সদস্য রোকনুজ্জামান, দেবহাটা দক্ষিণ শাখার সাবেক সভাপতি আশিকুজ্জামান, কালিগঞ্জ পূর্ব শাখার সভাপতি শরিফুল ইসলাম, দেবহাটা দক্ষিণ শাখার সাবেক সেক্রেটারি মারুক হাসান, কালিগঞ্জ উত্তর শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, কালিগঞ্জ উত্তর শাখার অফিস সম্পাদক নাঈম হাসান এবং কালিগঞ্জ পূর্ব শাখার অফিস সম্পাদক আসিফ বিল্লাহ।
অনুষ্ঠানে শহীদ আসিফের পিতা ও ছোট ভাইসহ অর্ধশতাধিক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি উপস্থিত ছিলেন। জেলা সভাপতি মো. জুবায়ের হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শহীদের ছোট ভাইয়ের পড়ালেখাসহ পরিবারের সার্বিক অবস্থার বিষয়ে জানতে চান।
এ সময় জেলা সভাপতি মো. জুবায়ের হোসেন বলেন, “শহীদ আসিফ ভাই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর এই আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি জনশক্তি অতীতের মতো ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে, ইনশাআল্লাহ। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, শহীদদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রশিবির অতীতের ধারাবাহিকতায় গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।
শেষে শহীদ আসিফের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহ তাআলার কাছে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.