মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

তালায় নতুন করে ৭ জনের করোনাসহ মোট আক্রান্ত ৪৫

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪৮২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় স্বাস্থ্য কর্মী, পল্লী চিকিৎসক, দুইনারীসহ ৭ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে তালা স্বাস্থ্য বিভাগ ও থানা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলার জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া গ্রামের পল্লী চিকিৎসক মোঃ আজিজুর রহমান (৫৬), খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের আভা রানী দেবনাথ (৫৭), তালা সদর ইউনিয়নের জাতপুর গ্রামের এসকে আজিজুর রহমান (৫৩), একই গ্রামের জিয়ারুল ইসলাম (২৯), তালা বাজারের মমতাজ খাতুন (৪৮), ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের স্বাস্থ্যকর্মী মোঃ খায়রুল ইসলাম (৩২) ও সেনেরগাতী গ্রামের আব্দুর রশিদ (৪৯)। এ সময় তালা ও পাটকেলঘাটা থানা পুলিশের কুইক রেসপন্স টিম উক্ত বাড়িতে উপস্থিত হয়ে ঐ বাড়িগুলোসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করে।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত উপজেলায় ৯ নারীসহ মোট ৪৫ জন করোনা পজিটিভ রোগি সনাক্ত হয়েছে। এরমধ্যে দুইনারীসহ ৭ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!