শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক দেশব্যাপী পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ শেষে প্রস্তুতকৃত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ এবং এ সংক্রান্ত এক সেমিনার সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ‘২৬) বেলা ১১.৩০ টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। শুমারির চূড়ান্ত ফলাফল ও মূল প্রতিপাদ্য বিষয়সমূহ বিভিন্ন অংশীজনদের অবহিত করার লক্ষ্যে জেলা পরিসংখ্যান কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন জনাব মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক(চলতি দায়িত্ব), জেলা পরিসংখ্যান অফিস, সাতক্ষীরা।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিষ্ণুপদ পাল।

‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মূল প্রবন্ধ উপস্থাপন ও সুধীজনদের শুমারি বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসার উত্তর প্রদান করেন, সাতক্ষীরা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক(চলতি দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, জেলা বণিক সমিতির সেক্রেটারী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, পরিবার পরিকল্পনা অফিস এর উপপরিচালকসহ আরো অনেকে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো অনুধাবন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণে এই শুমারির তথ্যসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান মতামত দেশের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে।

সেমিনারে সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান (সিনিয়র সহকারী সচিব), এনএসআই এর যুগ্মপরিচালক, সরকারি কলেজের অধ্যক্ষগণ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বিভিন্ন ব্যবসায়িক/মালিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!