বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও ইতোমধ্যে পৌরসভা নির্বাচন তথা স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এর অংশ হিসেবে আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন দলের বর্ষীয়ান নেতা শেখ মাসুম বিল্লাহ শাহীন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ-তিতিক্ষা ও সাংগঠনিক দক্ষতাকে সামনে রেখে তিনি মনোনয়ন প্রত্যাশা করছেন বলে জানা গেছে।

শেখ মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি ১৯৭৬ সালের ৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত মোশাররফ হোসেন এবং মাতা মৃত দেলোয়ারা হোসেন। তিনি ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেছেন।

শেখ শাহীন ১৯৯০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে পদার্পণ করেন। পরবর্তীতে তিনি ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে ছাত্রসংসদের সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৯৩ সালে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছরে জেলা ছাত্রদলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯৮ সালে তিনি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৯৯ সালে বিএনপির জেলা শাখার সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত হন। পর্যায়ক্রমে তিনি কৃষকদলের সাংগঠনিক সম্পাদক (২০০২), বিএনপির জেলা শাখার অফিস সেক্রেটারি (২০০৫), পৌর শাখার সাধারণ সম্পাদক (২০০৯), জেলা শাখার যুগ্ম সম্পাদক (২০১৩) এবং আহ্বায়ক কমিটির সদস্য (২০১৭) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২২ সালে তিনি সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে (২০২৫ সাল থেকে অদ্যাবধি) তিনি বিএনপির জেলা আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে শেখ মাসুম বিল্লাহ শাহীন একাধিকবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে। ১/১১-এর সময় তিনি গ্রেফতার হয়ে ১১ মাস কারাবরণ করেন। এছাড়া ২০২৩ সালে একই দিনে জেলার ৮টি থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর পুনরায় তাকে গ্রেফতার করে অস্ত্র মামলায় চালান দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

সবমিলিয়ে তিনি ২১ বার গ্রেফতার হয়েছেন এবং বর্তমানে তার বিরুদ্ধে মোট ৪৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।

রাজনীতির পাশাপাশি শেখ মাসুম বিল্লাহ শাহীন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তিনি সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সাতক্ষীরা জেলা ট্রাক-ট্রাক্টর ও কাভার্ডভ্যান মালিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক।

এছাড়াও তিনি জেলা ঠিকাদার কল্যাণ সমিতি ও ট্রাক-ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি সাতক্ষীরা শহীদ স্মৃতি কলেজের সভাপতি, রেড ক্রিসেন্টের সহ-সভাপতি এবং সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগী ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে শেখ মাসুম বিল্লাহ শাহীন বিএনপির মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো এবং একটি আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলবো।

এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি বড় অংশসহ শ্রমিক শ্রেণীর বিরাট একটা অংশ তার পক্ষে সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!