রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অ ভি যা নে ধরা চতুর্থ দিনেও এমপি গাজী নজরুল এর অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তালার ধানদিয়ায় ৪কিঃ মিঃ রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন  মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শৈলকুর বিলের জলাবদ্ধতার পানি অপসারনে ঘের মালিকদের চেয়ারম্যান আব্দুল আলিমের ৩ দিনের আল্টিমেটাম সাতক্ষীরার গাভায় কালভার্টের মুখ ও খাল আ ট কে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি : ভো গা ন্তি তে সহস্রাধিক মানুষ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর এলাকায় ফাতেমা দারুস সালাম কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সহ সাংগঠনিক সম্পাদক কাজী নাসির উদ্দিন আহমেদ রাজু অসুস্থ, সুস্থতা কামনা সাতক্ষীরার কুলিনপাড়ার আলোচিত নারী গংদের অ ত্যা চা র-নি র্যা ত ন ও হ য় রা নি থেকে পরিত্রান পেতে এক আইনজীবীর সংবাদ সম্মেলন ডুমুরিয়ার আঁঠারোমাইল বাজারে সড়ক সংলগ্ন সৈয়দপুর ট্রাস্টের জমি জ ব র দ খ ল পূর্বক স্থাপনা নির্মাণের চে ষ্টা

নারী লোভী বহিষ্কৃত এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা -৪ শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের প্রতিবাদ ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ‘২৬) সকাল ১০টায় সচেতন নাগরিক সমাজ, বুড়িগোয়ালিনী-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি বুড়িগোয়ালিনী বাজার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, মোকসেদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতি এক কিশোরীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালকে কেন্দ্র করে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। জনস্বার্থ ও রাজনৈতিক নৈতিকতার প্রশ্নে তারা এমপি গাজী নজরুল ইসলামকে সংসদীয় পদ থেকে পদত্যাগ করতে হবে।

বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, যুবসমাজ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!