মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

আদ-দুহা ফাউন্ডেশনের আয়োজনে কোমরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামে আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে ‘২৬) সকাল ৯টা থেকে কোমরপুর উত্তরপাড়ায় এ কার্যক্রম শুরু হয়।

ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. গাজী আব্দুস সাদিক অপু এবং গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. ফারাহানা ফেরদৌস রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।

এছাড়া উপস্থিত ছিলেন নিউরোসার্জন ডা. মো. হাসানুজ্জামান, আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ নাগরিক মো. হাফিজুল ইসলাম আকাশ, আলহাজ্ব মো. খলিলুর রহমান, আলহাজ্ব আব্দুল মান্নান, আলমগীর হোসেন মন্টু, মো. সাইফুল্লাহ সরদার, আল-মামুন, মো. ইমরান খান, বিডিএফ প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মো. শাহাদাৎ হোসেন বাবু, সহ-সভাপতি জি এম আমিনুল হক, সাংবাদিক মেহেদী হাসান শিমুলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজক আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম ফাহিম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সহযোগিতা করে এন জে হাসপাতাল, পুরাতন সাতক্ষীরা (মুন্সিপাড়া) এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল কোমরপুরের আলোর দিশারী যুব সংঘ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!