বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধু’র সমাধিতে এলজিইডি’র প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ খানের শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ১৪০৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান।

শনিবার সকাল সাড়ে ৯ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রূহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে এলজিইডি’র সদ্য সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস মন্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুস সালাম, প্রকল্প পরিচালক মো আবু সাঈদ, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, নবনির্বাচিত পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, সদর উপজেলা প্রকৌশলী এস এম জাহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, এলজিইডি’র তালিকাভুক্ত ঠিকাদারগণ সহ অন্যান্য কর্মকর্তা—কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরপর তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!