বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ব্রহ্মরাজপুরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

জাতীয় শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পর্যায়ের বালক ও বালিকা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে ‘২৬) সকালে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের সভাপতি ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুস্থ দেহেই সুস্থ মনের বাস। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং উত্তম চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৈশবে খেলাধুলার মাধ্যমে সুশৃঙ্খল জীবন গড়ে ওঠে, যা একজন আদর্শ শিক্ষার্থীর ভিত্তি তৈরি করে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আইয়ুব আলী, মো. সুরমান আলী, দেবব্রত কর্মকার, আইরিন পারভীন, মোহাম্মদ নাসির উদ্দিন, বিশ্বজিৎ ঢালী, শিপ্রা কর্মকারসহ আরও অনেকে।

প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ভারসাম্য দৌড়, অংক দৌড়সহ বিভিন্ন ইভেন্টে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!