শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কালিগঞ্জে রা সা য় নি ক মি শ্রি ত ৩ হাজার ৩৬০ কেজি গোবিন্দভোগ আম জ ব্দ  দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের উদ্যোগে কৃষক মাঠ দিবস উদযাপিত আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস তালায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে মাকালীর মুকুট চু রি র ঘটনায় আদালতে অ ভি যো গ প ত্র দাখিল  শ্যামনগরে ছেলের গাড়ীর পেট্রোল নিতে জন্য দীর্ঘ লাইনে মা দেবহাটা এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা উপকরণ প্রদান দেবহাটায় কৃষকের উন্নয়ন ও ক্ষমতায়নের উদ্ভাবনী প্রদর্শনী মাঠ দিবস দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সভা সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের উদ্যোগে কৃষক মাঠ দিবস উদযাপিত

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) উৎসবমুখর পরিবেশে কৃষক মাঠ দিবস উদযাপিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে ‘দেবহাটা এরিয়া প্রোগ্রাম’-এর আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

চলতি মৌসুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় জিংক সমৃদ্ধ ‘ব্রি-১০২ (জিংক সমৃদ্ধ জাত) চাষ করে এলাকায় ব্যাপক সাফল্য অর্জন করেছেন স্থানীয় কৃষক প্রদীপ সরকার। তার জমিতে ধানের আশানুরূপ ফলন হওয়ায় অন্যান্য কৃষকদের উদ্বুদ্ধ করতে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মো: আবজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই, ভিডিএস সভাপতি বিলকিস নাদিরা এবং দেবহাটা প্রেসক্লাবের সাংবাদিক উত্তম রায়। এছাড়াও দেবহাটা এরিয়া প্রোগ্রাম (সুশীলন)-এর জেসিডিও মমতাজ পারভীন সহ সংশ্লিষ্ট ফ্যাসিলিটেটরবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মানবদেহে জিংকের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিটি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থতার জন্য জিংক অত্যন্ত প্রয়োজনীয়। জিংক সমৃদ্ধ ধান চাষের মাধ্যমে কৃষকরা একদিকে যেমন লাভবান হচ্ছেন, অন্যদিকে সাধারণ মানুষের পুষ্টির চাহিদাও পূরণ হচ্ছে। উপস্থিত কৃষকদের জিংক ধান চাষের আধুনিক পদ্ধতি ও এর গুণাগুণ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

মাঠ দিবস শেষে উপস্থিত কৃষকরা জিংক সমৃদ্ধ ধান চাষে আগ্রহ প্রকাশ করেন এবং প্রদীপ সরকারের সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!