বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত

আজীবন মানুষের সেবায় কাজ করতে চান কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৫০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড টানা ২২ বছর কাউন্সিলর পদে অতি সুনামের সাথে দায়িত্ব পালন করে সাধারণ নাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন শেখ শফিক উদ দৌলা সাগর। সুমিষ্টভাষী এই কাউন্সিলরকে আগামী পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পেতে চায় সব শ্রেণি পেশার মানুষ।

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলিত এলাকায় রাস্তাঘাট নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণসহ উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। অবহেলিত অনেক গ্রামে বিদ্যুতের লাইন, টিউবওয়েল স্থাপন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এছাড়া ধারাবাহিকভাবে প্রতিবছর শীতের সময় অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ, ঈদ ও পূজার সময় দুঃস্থদের মাঝে সেমাই-চিনি অন্যান্য সামগ্রী বিতরণ এবং ডেঙ্গু মশার উপদ্রব কমাতে এলাকায় মশা নিধন স্প্রসহ বর্তমান করোনা প্রতিরোধে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক উঠান বৈঠক, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর বলেন, ‘আমার এলাকায় মধ্যবিত্ত ও গরীব পরিবারের সংখ্যা অনেক বেশি। আমি এই ওয়ার্ডের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমি ৪৭৫ জনকে বয়স্ক ভাতা, ১০২ জনকে বিধবা ভাতা, ১৯০ জনকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছি এবং এখনও যারা এই তালিকাভুক্তির আওতায় আসছে তাদের সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছি। এছাড়া রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ, টিউবওয়েল স্থাপন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা ও প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা বৃদ্ধি করেছি। বর্তমানে প্রায় দেড় কোটি টাকার মতো উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। আগামী জুন মাসের মধ্যে সকল কাজ সম্পন্ন করা হবে। আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি মানুষের সেবায় কাজ করে যেতে চাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!