বন বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টিম বিকাল প্রায় ৩টার দিকে স্টেশনাধীন কঞ্চির খালের বাইনতলা এলাকায় টহলরত ছিল। এ সময় বনের ভেতরে কিছু সন্দেহভাজন দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পান টহল দল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করতে বিশেষ টিম ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে সন্দেহভাজনরা দ্রুত গহীন বনের মধ্যে আত্মগোপন করে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র এবং ৪টি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া সুন্দরবনে নিরাপত্তা জোরদার করতে টহল কার্যক্রম আরও বাড়ানো হবে।