বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

স্বাধীনতার চেতনা ধারণ করেই আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে : এড. আকবর আলী

✍️আলী মুক্তাদা হৃদয়📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ‘২৬) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং বিল্ডিংয়ের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এড. মোঃ আকবর আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এড. মোঃ নুরুল আমিন।

সভাপতির বক্তব্যে এড. আকবর আলী বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের গৌরবময় অধ্যায়। দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতার মূল চেতনা হচ্ছে ন্যায়বিচার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। তিনি বলেন, দেশের আইনজীবীদের উচিত স্বাধীনতার আদর্শকে ধারণ করে মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু পিপি শেখ আলমগীর আরশাফ।

এসময় উপস্থিত ছিলেন এড. শাহরিয়ার হাসীব, এড. জিএম ফিরোজ আহমেদ, এড. আলতাফ হোসেন, এড. সুনীল কুমার, এড. নজরুল ইসলাম, এড. জামাল উদ্দিন, এড. সোহরাব হোসেন বাবলু, এড. বায়েজিদ, এড. সাইফুল ইসলাম, এড. সাইফুল্লাহ, এড. মোঃ এবাদুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!