শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মা‌র্চ ‘২৬) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

​এরপর বিদ্যালয় মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম। সহকারী শিক্ষক খালেদা খাতুনের সঞ্চালনায় সভায় বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন শিক্ষক মো. নজিবুল ইসলাম, এস এম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, গীতা রানী সাহা ও অরুণ কুমার মন্ডল।

​সভায় বক্তারা স্বাধীনতার ইতিহাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মো. হাফিজুল ইসলাম, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, মৃনাল কুমার বিশ্বাস ও হারুনর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!