শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

উত্তরণের সাতক্ষীরার তালার জাতপুর ব্রাঞ্চ অফিসে রবিবার (১৫ মার্চ) সকালে ‘সরকারি সহায়তা ও সেবা প্রাপ্তির লক্ষ্যে ক্যালো (CALO) উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আমিরুল ইসলাম,  উত্তরণের প্রকল্প মনিটরিং অফিসার মোঃ আল আমিন মোল্লা, প্রকল্প অফিসার দিলীপ সানা, তানিয়া সুলতানা, ফিল্ড অফিসার শতাব্দী বিশ্বাস,  মাসুম শেখ, রিজিয়া খাতুন প্রমুখ।

এ সময়  ৮টি সংগঠনের ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।
উক্ত সভায় দেশি জাতের মুরগী পালনের উপকারীতা, এর রোগসমূহ এবং প্রতিরোধ ,  টিকাদান , বাজারজাতকরণ প্রসঙ্গে আলোচনা করা হয়। এছাড়াও দেশীয় ব্লাকবেঙ্গল জাতের ছাগল পালন, এর রোগসমুহ ও প্রতিকার, টিকাদান, গাভীর বিভিন্ন রোগসমূহ ও এর প্রতিকার, গাভীর কৃত্রিম প্রজননের মাধ্যমে কিভাবে বেশি বেশি দুধ উৎপাদন করার প্রক্রিয়া  ইত্যাদি  সম্পর্কে আলোচনা করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ।

এছাড়াও যুবউন্নয়ন অধিদপ্তরের ৭দিন থেকে ৬মাস পর্যন্ত ধারাবাহিক ভাবে ৩৮ রকমের প্রশিক্ষন এবং তার উপর ভিত্তি করে প্রকল্প বাস্তবায়নের জন্য ঋণ প্রাপ্তি  সম্পর্কে আলোচনা করেন যুবউন্নয়ন অফিসার মোঃ আমিরুল ইসলাম।  এছাড়াও সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কেও আলোচনা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!