শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার মৌতলায় মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে সামাজিক আন্দোলনের ডাক সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধ র্ষ নে র অ ভি যো গে স্কুল শিক্ষক গ্রে প্তা র ডুমুরিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই- আলি আসগার লবি এমপি সাতক্ষীরায় হোমিও চিকিৎসক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্ন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ গাঙচিল ডুমুরিয়ার শাহপুর শাখার কমিটি গঠন: দীনেশ সভাপতি, আকুঞ্জী সম্পাদক  আশাশুনিতে বি দ্যু ৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় জার্মানি সমর্থক দলের আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন 

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা শ্যামনগর প্রেসক্লাবের  সভাপতি সাংবাদিক সামিউল মনিরের উপার হামলা ও তালায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ মার্চ ‘২৬) সাতক্ষীরার তালা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি  মোঃ আকবর হোসেন,সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ,  যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিন আলম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি  আব্দুল মোমিন, মোহনা টেলিভিশনের তালা উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  ফারুক জোয়াদ্দার, সাংবাদিক এম এ ফয়সালসহ স্হানীয় সাংবাদিক বৃন্দ।
মানববন্ধনে বক্তরা বলেন পাটকেলঘাটায় টাওয়ার রোডে সরকারি জমিতে অবৈধভাবে  দোকান ঘর নির্মাণ করায়  তথ্য সংগ্রহ করে পাটকেলঘাটার চারজন সাংবাদিককে ফাঁদে ফেলে মাপ সৃষ্টি করে। এক পর্যায়ে তাদেরকে বেধড়ক পিটিয়ে  অবশেষে পুলিশের  হাতে তুলে দেয়।  বর্তমানে ২ সাংবাদিক  জেলে থাকায় তাদের পরিবার অমানবিক জীবন যাপন করছে।
এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিক রবিউল ও মনি টাওয়ার রোডে তথ্য সংগ্রহ করতে যায়। এ সময় তাদেরকে ফাঁদে ফেলে মব সৃষ্টি করে পুলিশে দেওয়া হয়।
এই ঘটনায় অবৈধ ঘর মালিক বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন।
উক্ত ঘটনায় তালায় সাংবাদিক সমাজ ক্ষোভে ফুসে উঠেছে।  অনুরুপ শ্যামনগর প্রেসক্লাবের  সভাপতি  সাংবাদিক সামিউল মনিরকে প্রেস ক্লাব থেকে টেনে নিয়ে মারপিট করা হয়।
এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।
বক্তার আরো বলেন দ্রুত ঐ অবৈধ ঘর অপসারণ করতে হবে না হলে সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!