প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৯:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১১:৩৩ পি.এম
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন

সাতক্ষীরা শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সামিউল মনিরের উপার হামলা ও তালায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ মার্চ '২৬) সাতক্ষীরার তালা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন,সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিন আলম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, মোহনা টেলিভিশনের তালা উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়াদ্দার, সাংবাদিক এম এ ফয়সালসহ স্হানীয় সাংবাদিক বৃন্দ।
মানববন্ধনে বক্তরা বলেন পাটকেলঘাটায় টাওয়ার রোডে সরকারি জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করায় তথ্য সংগ্রহ করে পাটকেলঘাটার চারজন সাংবাদিককে ফাঁদে ফেলে মাপ সৃষ্টি করে। এক পর্যায়ে তাদেরকে বেধড়ক পিটিয়ে অবশেষে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে ২ সাংবাদিক জেলে থাকায় তাদের পরিবার অমানবিক জীবন যাপন করছে।
এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিক রবিউল ও মনি টাওয়ার রোডে তথ্য সংগ্রহ করতে যায়। এ সময় তাদেরকে ফাঁদে ফেলে মব সৃষ্টি করে পুলিশে দেওয়া হয়।
এই ঘটনায় অবৈধ ঘর মালিক বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন।
উক্ত ঘটনায় তালায় সাংবাদিক সমাজ ক্ষোভে ফুসে উঠেছে। অনুরুপ শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সামিউল মনিরকে প্রেস ক্লাব থেকে টেনে নিয়ে মারপিট করা হয়।
এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।
বক্তার আরো বলেন দ্রুত ঐ অবৈধ ঘর অপসারণ করতে হবে না হলে সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.