মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা ছামিউল আযম ওরফে মনিরের উপর যুবদল নেতার নেতৃত্বে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ ‘২৬) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসুচি চলাকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, সময় টিভির মমতাজ আহম্মেদ বাপ্পি, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, জাসদ নেতা অধ্যাপক ইদ্রিস আলী. সাংবাদিক শেখ ফরিদ আহম্মেদ ময়না, বিপ্লব হোসেন প্রমুখ।

বক্তারা সাংবাদিক ছামিউল মনিরের উপর হামলাকারিদের বালু খাদক উল্লেখ করে বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিক নির্যাতনকারিদের কোন ছাড় দেওয়া হবে না।

এদিকে সভাপতি ছামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন. সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেল্লাল হোসেন, সাংবাদিক আবু কওছার, রণজিৎ বর্মণ, হোসাইন বিন আফতাব প্রমুখ।

প্রসঙ্গত, বালু ইজারা গ্রহীতাদের কাছ থেকে চাঁদা আদায়, সুন্দরবনের বনদস্যু ও মাদক ব্যবসায়িদের কাছ থেকে চাঁদাবাজি, জমি জবরদখল, ব্যবসায়ি আব্দুর রহিমকে মারপিট ও সীমাহীন দূর্ণীতির অভিযোগ এনে সোমবার (০২ মার্চ ‘২৬) দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে স্থানীয়রা মানববন্ধন কর্মসুচি পালনকালে সাংবাদিক মনিরের সঙ্গে মানববন্ধনকারিদের উত্তেজনার একপর্যায়ে মনিরকে প্রেসক্লাব থেকে টেনে হিঁচড়ে মারতে মারতে বাইরে আনা হয়। এ ঘটনায় ছামিউল মনির বাদি হয়ে কালবেলা পত্রিকার শ্যামনগর প্রতিনিধি আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বাবুসহ ১৪ জনকে আসামী করে মঙ্গলবার একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আব্দুর রহিম ও বাবলুর রহমানকে গ্রেপ্তার করেছে। তবে চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙুর বাদি হয়ে ছামিউল মনির, তার ভাই জিএম গোলাম আযম মতিসহ নয় জনের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করলেও বিকেল তিনটা পর্যন্ত মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!