বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল

পাটকেলঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধা ক্কা, চালকসহ দুই যাত্রী জ খ ম

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা মারায় চালকসহ প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি ‘২৬) সকাল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা- চুকনগর সড়কের পাটকেলঘাটার ভৈরবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহততের সাতক্ষীরা সদর হাসপাতাল ও একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পটুয়াখালি জেলা শহরের সবুজবাগ ১নং লেন এর বাসিন্দা জুয়েল রানা (৪৫), তার স্ত্রী সাথী খাতুন (৩৫) ও একই এলাকার প্রাইভেটকার চালক আব্দুল কাইয়ুম (৪০)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল রানা জানান, শ্যালকের স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য তিনি ও তার স্ত্রী সাথী খাতুন রবিবার রাতে একই এলাকার আব্দুল কাইয়ুমের প্রাইভেটকারে সাতক্ষীরা শহরের কামাননগরের সদরউদ্দিন সরদারের বাড়িতে আসছিলেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তারা চুকনগর- সাতক্ষীরা সড়কের পাটকেলঘাটা থানাধীন ভৈরবনগর নামক স্থানে পেঁৗছালে ঘুমের ঘোরে থাকা চালক কাইয়ুম বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খঁুটিতে ধাক্কা মারে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে তিনি ও তার স্ত্রীসহ চালক মারাত্মক জখম হন। তার স্ত্রীর দুটি পা ভেঙে যায়।

স্থানীয়রা তাকে ও চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ও স্ত্রী সাথী খুতুনকে ট্রমা হাসপাতালে ভর্তি করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সিভিল ডিফেন্স এর সদস্যরা দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করেছে। আহতদের চিকিৎসা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!