শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটায় সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় সামাজিক সম্প্রীতি গড়ে তোলা এবং সম্ভাব্য সংঘাত প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি ‘২৬) দেবহাটা প্রেসক্লাব মিলনায়তনে শান্তি ও সামাজিক সংহতি সার্কেল সাতক্ষীরা এর আয়োজনে বাংলাদেশের কানাডিয়ান হাইকমিশনের অর্থায়নে এবং রূপান্তরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিট দ্যা প্রেসে মুল প্রবন্ধ তুলে ধরেন যুব প্রতিনিধি সুমাইয়া পারভীন রিজমা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ, ক্লাবের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, রূপান্তরের প্রজেক্ট কো-অডিনেটর মফিজুর রহমান, যুব ফোরামের মনিরুল ইসলাম মনি প্রমুখ। উপস্থিত প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু,  সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, যুগ্ম-সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে ওভি, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস সহ যুব সদস্যরা।

এসময় জানানো হয় যে, দীর্ঘমেয়াদী সংঘাত প্রতিরোধ ও সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণে যুব, নারী, সুশীল সমাজ ও স্থানীয় প্রশাসনের অংশগ্রহণ এর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে সাতক্ষীরায় রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক অসঙ্গতি ও ন্যায় বিচারের অভাবে সৃষ্ট সহিংসতা, সাম্প্রদায়িক সহিংসতা, বর্ডার পুশ ইন এবং সামাজিক মূল্যবোধ ধ্বংসের হুমকি সমূহের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য স্থানীয় পর্যায়ে নাগরিক ও যুবদের মধ্যে সংলাপের আয়োজন করা স্থানীয় পর্যায়ে অহিংস সমাধান দক্ষতা বৃদ্ধি করা। এবং সংঘাত বৃদ্ধির আগে সনাক্তকরণ, প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জানাতে অন্তর্ভুক্তিমূলক কাঠামো তৈরি করা জরুরী। মূল কথা এই প্রকল্পের লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার জন্য যুব ও নারীদের ক্ষমতায়ন করা প্রকল্পের প্রধান কাজ। সেই লক্ষ্যে উপজেলায় ৩০ জন যুবকে প্রশিক্ষণ দিয়ে কমিনিটির শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চা করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে শান্তি ও সংহতি সার্কেলে আন্ত:সামাজিক সংলাপ, স্কুল ক্যাম্পেইন, অ্যাডভোকেসী চলমান রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!