শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত ফলোআপ: কালিগঞ্জে অ স্ত্র সহ ডা কা ত সর্দার ইয়ার আলী আ ট কে এলাকায় স্বস্তি, বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য  সাতক্ষীরার কালিগঞ্জে দুটি ক ক টে ল উ দ্ধা র কালিগঞ্জে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য, মামলার আসামীরা প্রকাশ্যে! সাতক্ষীরায় জ্বালানি তেলের দাবিতে স ড় কে আ গু ন জ্বা লি য়ে অ ব রো ধ সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অ ভি যা নে দু ধ র্ষ ডা কা ত ইয়ার আলী অ স্ত্র সহ গ্রে প্তা র কালিগঞ্জে মা দ ক ব্যবসায়ীর বি রু দ্ধে মা ন ব ব ন্ধ ন ও বি ক্ষো ভ সমাবেশ  গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ঐতিহ্যের সাতক্ষীরায় স্বাধীনতার সুর: পত্রদূতের আয়োজনে বধ্যভূমির স্মৃতি ও আগামীর শপথ

সাতক্ষীরায় ৩টি ইউনিয়নের কৃষকদের সমন্বয়ে কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ কৃষি মেলা 

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ‘২৬) সকালে ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে সুশীলনের বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর সাতক্ষীরার কারিগরি সহযোগিতায় সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আইজিএ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত। 

আইজিএ মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিল, অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ধুলিহর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনিসুর রহমান, কোমরপুর যুব সংঘের সভাপতি মো. ফয়জুল্লাহ, প্রকল্পের প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস, এসিএফর সিনিয়র প্রজেক্ট অফিসার সালমান হক শুভ ও কোমরপুর যুব সংঘের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান প্রমুখ।  
ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ি ইউনিয়নের কৃষকদের নিয়ে কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ মেলায় কৃষকের নিজস্ব জমিতে সুশীলনের সার্বিক সহযোগিতায় জলবদ্ধতা নিরসনে বসত ঘরের ভিটা উঁচু করে জৈব সার ব্যবহার করে কেমিক্যাল মুক্ত উৎপাদিত বিভিন্ন প্রজাতির কৃষি পণ্য শাকসবজি ও হাঁস-মুরগি, মাছ, মাংস, ছাগলসহ বিভিন্ন ধরনের রকমারি পণ্য মেলার স্টলে স্থান পেয়েছে। সুশীলনের এ সি এফ এর অর্থায়নে কৃষকের বাড়ির আঙিনায় জলবায়ু সহিষ্ণু জৈব সার ব্যবহার করে কেমিক্যাল মুক্ত কৃষি, মৎস্য, গবাদি পশু পালনে উৎসাহ প্রদানে প্রায় পাঁচ শতাধিক কৃষককে বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠনের মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছে। এসিএফর অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে। আইজিএ কৃষি মেলা চলাকালীন সময়ে সুশীলন ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মূনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মেলাকে ঘিরে এলাকার কৃষক কৃষাণী ও দর্শনার্থীদের ব্যাপক লোকসমাগম লক্ষ্য করা গেছে। এ সময় সুশীলন, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তিনটি ইউনিয়নের কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!