বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

কালিগঞ্জে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে “শাহ আলম ঐক্য ফাউন্ডেশন”

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৬৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন “শাহ আলম ঐক্য ফাউন্ডেশন”। সংগঠনটি গড়ে তুলেছেন কাতার প্রবাসী কালিগঞ্জ উপজেলাধীন কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ শাহ আলম।

প্রাথমিকভাবে সংগঠনটি কুশুলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তার কার্যক্রম শুরু করেছে। অসুস্থ্য অসহায় হতদারিদ্রের চিকিৎসায় অর্থনৈতিক সহযোগীতা, কালিগঞ্জ উপজেলা ফ্রি ব্লাড ডোনেশন গঠনের মাধ্যমে রক্তদান কর্মসূচী, মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থনৈতিক সহযোগীতা প্রদাণ ইত্যাদি কর্মকান্ড বর্তমানে চলমান। ৩০ নভেম্বর কালিগঞ্জ উপজেলা ক্রিকেট টিমে জার্সি প্রদাণের মাধ্যমে এর কর্মকান্ড শুরু হয়। গত ৫ ডিসেম্বর উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে ব্রেণ টিউমারে আক্রান্ত মাছুমের চিকিৎসায় ৫০০০ টাকা, ১৫ ডিসেম্বর নলতা ইউনিয়নের অসুস্থ্য বেতার শিল্পি আব্দুর রাজ্জাকের চিকিৎসায় ২০০০ টাকা প্রদাণ করা হয়েছে। এছাড়া বাজারগ্রাম রহিমপুর তা’লীমুল কুরআন ক্বারীয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংস্কারের জন্য ২০০০ টাকা প্রদাণ করা হয়েছে। আরো অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদাণের পরিকল্পনা আছে। এভাবে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে “শাহ আলম ঐক্য ফাউন্ডেশন”। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে আরো কিছু কল্যাণকর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

এগুলো হলো- স্পেশালি ৫নং কুশুলিয়া ইউনিয়নকে হতদরিদ্র মুক্ত করার প্রস্তুতি ও অসহায় হতদরিদ্র এতিমদের ফাউন্ডেশন এর নিজস্ব প্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষা প্রদাণ ও চিকিৎসা সেবা, সংস্থার পক্ষ থেকে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি। সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ শাহ আলম মুঠোফোনে জানান- “মানবসেবার ব্রত নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছি এবং সামর্থ্য অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে গরীব, দুঃখী, অসহায় মানুষকে সহযোগীতা করার চেষ্টা করে যাচ্ছি। এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন। ভবিষ্যতে সংগঠনকে আরো বেশি কল্যাণকর কাজে সম্পৃক্ত করা হবে। ইতিমধ্যে সংগঠনের একটি কার্যকরী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। খুব দ্রুত সময়ে সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠণ করা হবে। আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগীতা কামনা করি”।

সংগঠনের পক্ষ থেকে সঠিক তথ্য প্রমাণ সহ অসহায়দের সহযোগীতা পাওয়ার উদ্দেশ্যে শাহ আলম ঐক্য ফাইন্ডেশনের সমন্বয়কারী যমুনা প্রতিদিন ও দৈনিক দেশকন্ঠ পত্রিকা রির্পোটার রেদওয়ান ফেরদৌস রনি, মোবাঃ ০১৭২৫-৬২২৭৩৩, ০১৯১১-৫৬৭৬২২ এই ঠিকানায় যোগাযোগ করার আহবান জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!