বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

তালায় মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে- হাবিবুল ইসলাম হাবিব

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি ‘২৬) দুপুরে তালা উপজেলা ধানের শীষ প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির উদ্যোগে ধানের শীষের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য, ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে। তালা প্রেস ক্লাবের ভবন নির্মাণ, তালা উপজেলাকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান এবং যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, এস এম লিয়াকত হোসেন, জলিল আহম্মেদ, এস এম জাহাঙ্গীর হাসান, এম এ ফয়সাল, সেলিম হায়দার, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক জর্দার ফারুক হোসেন, আমার দেশ-এর তালা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি নাজমুল হক, তালা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান এবং সাংবাদিক আজমাল হোসেন জুয়েলসহ অন্যান্যরা।

সভায় সাংবাদিকরা বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এ সময় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!