বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন  সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত

শ্যামনগরে যৌ থ বা হি নী র অ ভি যা নে:অ স্ত্র সহ স ন্ত্রা সী হাবিবুর আ ট ক

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যৌথবাহিনীর (সেনাবাহিনী ও বিজিবি) অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ মোঃ হাবিবুর রহমান (পিতা: লিয়াকত হোসেন) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় ৩৭ বীর কালিগঞ্জ ক্যাম্প ও ১৭ বিজিবির সমন্বয়ে একটি দল। যৌথবাহিনী জানায়, আটক ব্যক্তির বসতবাড়ির সামনে থাকা ধানের গোলা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ঘরের ভেতর থেকে রামদাসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ৩৭ /বীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদুল হক খান (এস বি পি) নিশ্চিত করেছেন। তিনি বলেন আজ সকাল ৮টা ৩০ মিনিটে আটককৃত আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ যৌথ বাহিনীর মাধ্যমে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

জব্দকৃত মালামাল দেশীয় আগ্নেয়াস্ত্র ১টি রামদা ৩টি এসএস পাইপ ১টি। এব্যাপারে মামলা প্রক্রিয়াধিন। তবে স্থানীয়রা জানান এই অভিযান অব্যাহত থাকলে জনসাধারণ এলাকায় স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে। তাদের বিশ্বাস সেনাবাহিনী ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!