মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর

পাটকেলঘাটায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা 

✍️জামাল উদ্দিন📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী পাটকেলঘাটা অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক প্রাণবন্ত সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি ‘২৬) বিকাল ৩টায় আয়োজিত এ কর্মশালায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন হোসেন শিমুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বর্তমান কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কালারোয়া আসনের ধানের শীষের একক প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি ছাত্রনেতাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে সততা, ন্যায়নীতি ও আদর্শের পথে থেকে আগামী জাতীয় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি গোলাম মোস্তফা। এছাড়া সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাবেক তালা উপজেলা যুবদলের সফল সভাপতি,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদারসহ আরও অনেকে প্রশিক্ষণ ও আলোচনায় অংশ নেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক ও বর্তমান সভাপতি শেখ রিজভী আহম্মেদ। বিশেষ প্রশিক্ষক হিসেবে ছাত্রনেতাদের পথ প্রদর্শন করেন পাটকেলঘাটা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব শেখ আবির হোসেন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তুহিন সরদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ, আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত বাংলাদেশ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন নায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। দলের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!