সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরার মদিনাতুল উলুম মাদ্রাসার হাফেজদের পাগড়ি পরিধান করলেন মুহাদ্দিস আবদুল খালেক

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাশেমপুরে অবস্থিত মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে বার্ষিক অভিভাবক ও সুধী সমাবেশ এবং হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি ‘২৬) রাতে মাদ্রাসা মসজিদে এশার নামাজের পর আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালক ও সভাপতি মাওলানা সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে এবং মুফতি বাকিবিল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল প্রধান, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের প্রার্থী মুহাদ্দিস আবদুল খালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফেরদৌস, মাওলানা ইউসুফসহ অন্যান্য ওলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মুহাদ্দিস আবদুল খালেক অনুষ্ঠানে হাফেজ শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিধান করিয়ে দেন এবং কুরআনের হাফেজদের মর্যাদা ও সমাজে তাদের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, হাফেজে কুরআনরা জাতির সম্পদ। তাদের আদর্শবান ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে হাফেজ শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!