শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা আয়োজনে অভিভাবক সমাবেশ ও গাছের চারা বিতরণ  সাতক্ষীরার সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন  ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু

জলাবদ্ধতায় ডুবে আছে দেবনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ! পানি নিষ্কাশন ও মাঠ ভরাটে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

✍️আবু সাঈদ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার সদর উপজেলার দক্ষিণ দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে বর্ষার শুরুতেই দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। মাঠে হাঁটুসমান পানি জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীদের প্যান্ট গুটিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় বই-খাতাসহ স্কুলব্যাগ পানিতে ভিজে যাচ্ছে। এতে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাঠটি নিচু হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে চারপাশে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। চলতি বছরও একই পরিস্থিতি দেখা দিয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের টয়লেটে যাওয়ার পথও পানির নিচে তলিয়ে থাকায় শিশুদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোছনা আরা এপ্রতিবেদককে বলেন কয়েক মাস হলো  সাতক্ষীরা বিভিন্ন দপ্তরে  লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি বিদ্যালয়ের পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং মাঠ ভরাট এবং স্কুলের প্রাচীন এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। ফলে প্রতি বর্ষায় একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। বিদ্যালয়ের শিক্ষার্থীদের  অভিভাবক ও সাতক্ষীরা গ্রাম আদালত বাস্তবায়ন কমিটির মেম্বার আবু সাঈদ বলেন, বর্তমান সরকার শিশুদের শিক্ষা ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। কিন্তু জলাবদ্ধতার কারণে এই বিদ্যালয়ের শিশুরা স্বাভাবিকভাবে ক্লাসে অংশ নিতে পারছে না। অনেক অভিভাবক বাধ্য হয়ে সন্তানদের বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, মাঠটি ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে শুধু শিক্ষার পরিবেশই উন্নত হবে না, শিশুদের খেলাধুলার সুযোগও নিশ্চিত হবে। এ বিষয়ে প্রধান শিক্ষক জোছনা আরা বলেন, “শিশুদের কষ্ট দেখে আর চুপ করে থাকা সম্ভব হয়নি। তাই জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আশু সুদৃষ্টি কামনা করেছি। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে বিদ্যালয়ে আসতে পারবে।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, জলাবদ্ধতার স্থায়ী সমাধান করে শিশুদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!