শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

সাতক্ষীরায় তারুণ্যের উৎসব শিক্ষার্থীদের সৃজনশীল বৈজ্ঞানিক কর্মকাণ্ড প্রদর্শন

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলায় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় সিলভার জুবলি মডেল, পলাশপোল, জি এন, কামালনগর, ইটাগাছা, ফিংড়ি, মিশন, রসুলপুর বালিকা ও পরানদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যুৎ চুম্বকীয় আবশ, দূষিত পানি ফিল্টারের মাধ্যমে পানযোগ্য করা, গ্রিনহাউস ইফেক্ট, সৌর বিদ্যুৎ তৈরি, সৌরজগতের ঘূর্ণন ও আলোর সরলরেখায় গমনসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড প্রদর্শন করেন। মেলার শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কলারোয়া উপজেলায় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মেলায় শিক্ষার্থীরা পানির প্লেবনতা নিরপণ, আধুনিক ও লাভজনক কৃষিপদ্ধতি, সম্বিত মৎস্য চাষ প্রকল্প, ভূমিকম্পের পূর্বাভাস যন্ত্র আবিষ্কার, আধুনিক নগরায়ন ও গ্রীনহাউস ইফেক্টসহ সৃজনশীল কর্মকাণ্ড উপস্থাপন করেন।

তালা উপজেলায় ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মেলায় উপজেলা জুড়ে আটটি ক্লাস্টারের মোট ২১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা বিদ্যুৎ চুম্বকীয় আবশ, দূষিত পানি ফিল্টার, সৌর বিদ্যুৎ, সৌরজগতের ঘূর্ণন, আলোর সরলরেখায় গমন, বায়ুর ওজন, উদ্ভিদের বিভিন্ন অংশ, মাটি, সুষম খাদ্য ও তথ্য প্রযুক্তির প্রভাবসহ নানা সৃজনশীল কর্মকাণ্ড উপস্থাপন করেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, প্রধান শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী মেলায় উপস্থিত ছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞান মেলা শিশুদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা ও সৃজনশীল মানসিকতা গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম, যা তাদের ভবিষ্যৎ জ্ঞানার্জনের ও পেশাগত জীবনের ভিত্তি স্থাপন করে। তিনি সফলভাবে মেলা আয়োজনের জন্য প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দকৈ ধন্যবাদ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!