সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

কোটালীপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ‘২৬) বেলা ১১ টায় এক বর্নাঢ্য র্যা লী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুম লাল শাপলায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কিত এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক।

অন্যদের মধ্যে- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, জামায়াতে ইসলামী আমির গাজী সোলায়মান, খেলাফত মজলিস যুগ্মসাধারণ সম্পাদক মওলানা সাব্বির হোসেন ফকির, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, প্রাণিসম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, আরএসএ ইন্সট্রাক্টর সোহরাব হোসেন বক্তব্য রাখেন।

এ সময়- বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কর্মকর্তা কর্মচারী, জাতীয় মহিলা সংস্থার কর্মী সদস্য, রেডক্রিসেন্ট, রোভার স্কাউট, শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!