মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

তালা সদরের উন্নয়নে জনগণের পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা সদরের উন্নয়নকল্পে জনগণের পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর ‘২৫) সকালে তালা উইমেন জন ক্রিয়েশন সেন্টার অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

এ সময় মাল্টমিডিয়ার মাধ্যমে তালা সদরের উন্নয়নকল্পে জনগণের বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান। সভায় বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যাপক রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দ্দার, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, তালা সদর ইউনিয়নের ভরপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সভাপতি মির্জ আতিয়ার রহমান, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন নাহার আশা, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, এসএম মোতাহিরুল হক শাহিন, তরিকুল ইসলাম, অধ্যাপক লক্ষণ চন্দ্র রায়, প্রধান শিক্ষক জগদীশ হালদার, সমাজসেবক খন্দকার মোয়াজ্জেম হোসেন রনজু, ডাবলু শেখ, বণিক সমিতির সদস্য মো. রেজাউল ইসলাম রেজা, আলমগীর হোসেন, ছাত্রনেতা রিপন হোসেন এবং উত্তরণ প্রতিনিধি দিলীপ সানা প্রমুখ।

সভায় বক্তারা তালা সদরের উন্নয়নের বিভিন্ন রূপরেখা তুলে ধরেন। এ সময় রাজনৈতিক, পেশাজীবী, এনজিও এবং সাংবাদিকদের সমন্বয়ে কিভাবে তালার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!