সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

দেবহাটা হানাদার মুক্ত দিবসে র‌্যালী ও আলোচনা সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

মহান মুক্তিযোদ্ধের গৌরবময় সাতক্ষীরার দেবহাটা পাক হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৬ ডিসেম্বর ‘২৫) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভায় সমবেত হয়।

এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী। উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চলনায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সদস্য সচীব বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের স্ত্রী রাবেয়া শাহজাহান ও পুত্র ফারুক মাহাবুব রহমান, ছাত্র প্রতিনিধি মোজাহিদ বীন ফিরোজ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার পাল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, সোনালী ব্যাংক দেবহাটা শাখার ব্যবস্থাপক তাপস দেব নাথ, বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত, মোফাজ্জেল হোসেন মোফা, ছাত্র প্রতিনিধি মো. আব্দুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এসময় বক্তরা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!