বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের বিভিন্ন চার্চে বড়দিনের শুভেচ্ছা উপহার পাঠালেন ডিআইজি হাবিবুর রহমান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৯ বার পড়া হয়েছে

২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিন -২০২০ উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন চার্চে কেক সহ বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

ডিআইজি, ঢাকা রেঞ্জ পক্ষ থেকে এ সব উপহার সামগ্রী গোপালগঞ্জ সদর থানার সেন্ট মথুরানাথ এজি চার্চের পালক / ফাদারদের নিকট হস্তান্তর করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার)।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বছরই বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় সকল ধর্মীয় উৎসব গুলো সীমিত পরিসরে পালন করা হচ্ছে। তার পরেও বড়দিন উপলক্ষে ডিআইজি হাবিবুর রহমানের পাঠানো বড়দিনের কেক সহ নানান উপহার সামগ্রী হাতে পেয়ে উল্লসিত সেন্ট মথুরানাথ এজি চার্চে আগত ভক্ত বৃন্দ। পরে সকলের অংশগ্রহণে বড়দিনের কেক কেটে উৎসব পালন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!