মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

শ্যামনগরে আন্তর্জাতিক না’রী নি”র্যাতন প্র”তিরোধ পক্ষ ২০২৫ উদযাপন 

✍️শেখ আমিনুর হোসেন📝দেশ টাইমস✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

“সকল নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্য” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার (২৫ নভেম্বর’২৫) সকালে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার খোলপেটুয়া ও বিকালে বুড়িগোয়ালিনীর কালিবাড়ি মাঠ প্রাঙ্গনে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের আয়ো​জনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও সন্মাননা স্বারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে নারী দল, পুরুষ দল, ইয়ুথ দল, কিশোর-কিশোরী দল, ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপ, ইউনিয়ন পরিষদের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী দলের সদস্যদের মধ্য থেকে  সফল নেতৃত্ব প্রদানকারী, সফল উদ্যোক্তা এবং নারী নির্যাতন প্রতিরোধকারী কাজে বিশেষ অবদান রাখায় ৬ জন নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জনাব সুব্রত অধিকারী, ফিল্ড ফেসিলিটেটর কে এম আকতার হোসেন ও সাজেদা খাতুন।

অনুষ্ঠানদ্বয় পরিচালনা করেন প্রজেক্ট অফিসার অফিসার সুলতা সাহা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!