মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

দেবহাটার পারুলিয়া মৎস্য অকশান সেন্টারের কমিটি গঠন: সভাপতি কাদের, সম্পাদক জিয়াদ 

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটা উপজেলার বৃহত মৎস্য ক্রয়-বিক্রয় কেন্দ্র পারুলিয়া মৎস্য অকশান সেন্টারের ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর ‘২৫) উপজেলার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে কমিটির বার্ষিক সাধারন সভা ও বনভোজন পরবর্তী এ কমিটি গঠন করা হয়।
এতে সাবেক ইউপি সদস্য আব্দুল কাদেরকে সভাপতি ও সাবেক ইউপি সদস্য জিয়াদ আলীকে সাধারন সম্পাদক মনোনিত করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ফজলুল রহমান, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান হেনরী, সদস্য যথাক্রমে আব্দুর রহমান ইলতুত, বাসারাত আলী, আব্দুল মাজেদ, সুমন পারভেজ বাবু, আনিছুর রহমান, মাসুদ আযম, সোহরাব হোসেন, ইদ্রিস হোসেন, সাফয়েত হোসেন বাচ্চু, আবুল কালাম, আব্দুস সামাদ, মো.আব্দুল্লাহ, আশিষ কুমার মন্ডল, আকবর আলী, নাজমুল হোসনকে মনোনিত করা হয়।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম এমদাদুল হক, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী নুর আমিন গাজী, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা প্রভাষক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জল, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন সবুজসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সুধীজন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!